মোঃ আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধি: মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।
মঙ্গলবার (১৩ মে) ভোর ৫টার সময় উপজেলার মাটিলা সীমান্তে তাকে আটক করা হয়।
আটককৃত রিজাউল করিম (৪৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মো. ইউসুফ মন্ডলের পুকুরের দক্ষিণ পাড় হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় রিজাউলকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ কোটচাঁদপুরে জামায়াতের যুব ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.