মোঃ আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের পানের বরজ পুড়ে ছাই । ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের ৬ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
রোববার (১১ মে) দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার মধ্যরাতের কোনো এক সময় বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ৬ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন লাগায় নিয়ন্ত্রণেও বেগ পেতে হয় স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তিন কৃষকের মোট প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কি না জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.