মোঃ আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নলখোলা গ্ৰামের সুদে মুকুলের ছেলে চোর টুটুল শিকদার এক চতুর চোর। আজ (১১ তারিখ) শনিবার সকালবেলার শান্ত পরিবেে এক যুবক বাইসাইকেল রেখে,মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত যুবক এর আগেও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহের চোখে দেখা হচ্ছিল তাকে। আজ ভাটাবি বাজার থেকে বাইসাইকেল চুরি করে বাইসাইকেল রেখে মোটরসাইকেল চুরি করার সময় কয়েকজন সচেতন এলাকাবাসী সন্দেহ দানা বাঁধতেই কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলেন এবং একপর্যায়ে হাতেনাতে ধরে ফেলেন।
চোরের দৌড়-ঝাঁপ ও পালানোর চেষ্টা ব্যর্থ করে দিয়ে সাহসী জনতা তাকে ধরে ফেলেন এবং স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ভাটই বাজার এবং গারাগঞ্জ বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, জনতার সক্রিয়তা এবং সাহসিকতার কারণে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে এলাকাবাসী।
স্থানীয় একজন বয়োজ্যেষ্ঠ মন্তব্য করেন, "চোরে চুরি করবেই, কিন্তু জনগণ যদি একজোট হয়, তবে অপরাধীদের পালানোর পথ থাকে না।"
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুনঃ শৈলকুপায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.