নড়াইলপ্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ায় তিনটি বাড়িতে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০),মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ,মৃত এনামুলvমোল্লা'র ছেলে মোঃ চঞ্চল মোল্যা কে আটক করা হয়।
এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল,অ্যামোনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ৬ রাউন্ড তাজা কার্তুস,১৭ টি ব্লাংক কার্তুজ, ২ টি চাইনিজ কুরাল,২ টি ছুরি,৭ টি স্যানদা, ৭ টি বল্লম, ১টি ট্যাটা,২টি তির ধনুক,৩ টি চাপাতি,১৯ টি সোরকি,৬ টি ঢাল,২ টি সর্ট গানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানা সুত্রে জানা গেছে,আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে,আজই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুনঃ নরসিংদীতে এক যুবকের আত্মহত্যা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.