সিনিয়র স্টাফ রিপোর্টার: শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সকাল ১১টায় কালাই উপজেলা হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সি আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ এখনও উদ্ধার হয়নি যুবলীগ নেতা টিটুর ব্যবহার করা অস্ত্র
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.