মোঃ আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধি: শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের। জেলার শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে গিয়ে সাঈদ হোসেন (৬৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাঈদ হোসেন ওই গ্রামের মৃত সাফাই মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে দিনমজুর সাঈদ হোসেনকে একই গ্রামের জাহিদ বিশ্বাস তার গাছের লিচু পাড়তে ডেকে নিয়ে যায়। গাছে উঠার পরে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ এখন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরও ঙ পড়ুন চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.