গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার সদর উপজেলার কিশামত ফলিয়া নামক এলাকায় প্রকাশ্যে জনসম্মুখে ঘুরছে একটি মুখপোড়া হনুমান।
আজ ১০ ই মে সকাল থেকে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে, দেয়ালে ঘোরাফেরা করছে হনুমানটি। এ হনুমানকে দেখতে হাজারো মানুষের ভিড়। তবে মানুষের মধ্যে কিছু আতংকের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ঘটনার বিবরনে জানা যায় যে,আজ সকাল ৯ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত হনুমানটি ডক্টর ওবাইদুল ইসলাম এর বাসভবনের ছাদে ছিল,
তারপর কোথায় চলে যায় সেটা এখনো কেউ জানে না বলে জানা যায়। এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি রাখার জন্য হস্তক্ষেপ কামনা করছেন ঐ এলাকাবাসী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.