গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ তাকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া নামক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে।
তার পরিচয় হচ্ছে - তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। এছাড়াও তিনি গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার গ্রেফতার বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার মোবাইল ফোনে জানান, বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আরো উল্লেখ্য, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। মামলায় অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশের একটি টিম।
আরও পড়ুন শৈলকুপায় ব্যবসায়ীদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.