রাজ রোস্তম আলীঃ ঢাকা সাভারে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা সাভার হেমায়েতপুরের যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
এসময় মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, ঢাকা সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে যেসকল অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে এসময় মেট্রোরেলের বিভিন্ন কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নরসিংদীতে মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.