তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউলের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রবিউল আনুমানিক রাত আটটার দিকে লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত সে লিচুর বিচি গিলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ন আহমেদ নূর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এই ঘটনাটি আবারও ছোট শিশুদের খাওয়াদাওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।
আরও পড়ুন কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.