মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ওদিকে নাই সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
নিহত যুবক সামিম (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চর নয়নশুকা এলাকার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান,গতকাল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেহাইচর এলাকায় সামিম হঠাৎ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।
স্থানীয় বাসিন্দা ও জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ (সোমবার) সকালে তার লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে সামিম নদীতে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.