বশির আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর শিবপুরের বৈলাবো গ্রামে আজ ভোরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বৈলাবো গ্রামের মৃত নুরুল ইসলাম মাষ্টারের ছেলে জাবের (৩০) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হওয়ায় রিহ্যাবে ছিল। ৩ দিন যাবত সে একটি রুমে আটক ছিলো। আজ ভোরে অনেক কাকুতি মিনতি করে দরজা খুলে দিতে। ছেলের আকুতি শুনে মা শামসুন্নাহার( ৭০) দরজা খুলে দিলে চুল ধরে দরজার হেজবুলে মাথা ঠুকিয়ে এবং হাত মুচড়িয়ে ভেঙে হত্যা করে। এ বিষয়ে ভিকটিমের অপর ছেলে লন্ডন থাকায় সৎ ছেলে মোঃ খলিল উল্লাহ বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।শিবপুর থানা মামলা নং-০৩ ছেলে জাবেরের হাতে মায়ের মৃত্যুতে নিন্দার ঝর ওঠেছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন অভিযুক্ত আসামি জাবেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে পরিক্ষায় নকল সরবরাহ করার দায়ে শিক্ষককে ৭ দিনের কারাদন্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.