রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার-ঢাকা সাভার আশুলিয়া রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুনঃ মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.