নিজস্ব প্রতিবেদক:
চিরিরবন্দরে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরিক্ষায় নকল সরবরাহ করার দায়ে আমেনা বাকি স্কুলের শিক্ষককে ৭ দিনের কারাদন্ড ও ২ ছাত্র বহিস্কার চিরিরবন্দরে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরিক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক শিক্ষককে ৭ দিনের কারাদন্ড ও ২ ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, ৪মে রবিবার উচ্চতর গণিত পরিক্ষায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ডিভাইস এর মাধ্যমে পরিক্ষায় নকল সরবরাহ করার দায়ে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা। কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায় বলেন,পরিক্ষা শুরুর ৫ মিনিটের মাথায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরিদর্শক দল একটি কক্ষে ৯৫২৭৫৭ রোল নম্বরধারী লাবিব হাসনাত সর্দার নামে এক ছাত্রের কাছে মোবাইল দেখতে পেলে তাকে বহিস্কার করা হয়। এরপর ওই মোবাইলের সুত্র ধরে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আনোয়ার হোসেনকে আমেনা বাকি স্কুল থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও একই পরিক্ষায় অন্য একটি কক্ষ থেকে নকল করার অভিযোগে ২৪৫৫৭০ রোল নম্বরধারী হাফিজুল ইসলাম নামে আরেক ছাত্রকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান,একটি চক্র মোবাইলে হোয়াটস গ্রæপ খুলে পরিক্ষার প্রথমদিন থেকেই সক্রিয় ছিল। অনেক চেষ্টা করেও ধরতে পারা যাচ্ছিলনা। অবশেষে সফলতা এসেছে। সহযোগিতাকারী ওই শিক্ষকের স্বীকারোক্তি মোতাবেক তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আরও পড়ুনঃ ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্হাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.