মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর শহর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলেন মোঃ আব্দুল মালেক শাহ ফকির। জানাযায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর পৌর শাখার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ খন্দকার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় সভাপতি পদ শূণ্য হয় এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন (বি.ডি.আর) মৃত্যুবরণ করায় পদ দুটি শূণ্য হওয়ায় ৩নং পৌর ওয়ার্ড বিএনপি'র সভাপতি হিসাবে মোঃ আব্দুল মালেক শাহ ফকির ও সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আলাউদ্দিন কে ১৮ মার্চ ২০২৫ তারিখে পৌর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়।
মোঃ আব্দুল মালেক শাহ ফকির জানান, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি দলের জন্য নিরলসভাবে কাজ করে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলে এবং আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ৩নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই।
আরও পড়ুনঃ চৌগাছা নারায়ণপুরে নিয়মিত রমরমা জুয়ার আসর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.