ফারুক রুহিয়া ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন। রুহিয়া থানার সর্বস্থরের শ্রমিকের উপস্থিতিতে মহান মে দিবস পালন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং তারপর রুহিয়া উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ১মিনিট নিরবতা পালন করে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সকাল ১০ টায় শ্রমিকদের একটি র্যালি বের করা হয় এতে শত শত শ্রমিক অংশগ্রহণ করে। র্যালিটি রুহিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে, তাদের কার্যালয়ে গিয়ে শেষ করে।
দুপুর ১২টায়, ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রুহিয়া থানা শাখার দপ্তর সম্পাদক মিলন হোসেনর নেতৃত্বে শ্রমিকদের একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি রুহিয়া থানার ৬টি ইউনিয়ন প্রদক্ষিণ করে।
দুপুর ১টা আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি ও পারিশ্রমিকের পক্ষে কথা বলেন। শ্রমিকদের হয়রানি ও নির্যাতরের কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আবদুল মালেক মানিক, আবদুল হক ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রুহিয়া থানা শাখার সভাপতি সাবদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল কাদের, দপ্তর সম্পাদক মিলন হোসেন সহ আরো অনেকে।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রুহিয়া থানা শাখার সভাপতি সাবদুল ইসলাম।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উদযাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.