মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ "শ্রমিক - মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে " শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সামনে থেকে রালী বাহির হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ মহা পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান মোঃ আকবর আলী।
শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান,হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।
রালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইউপি সচিবের অফিসে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই !
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.