আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির অনান্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (৩০এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পাঠকমেলার নলছিটি উপজেলা সভাপতি মোঃ আমির হোসেন'র সভাপতিত্বে মানববন্ধনে পত্রিকার পাঠক, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন আমার দেশ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল। বক্তব্য রাখেন নলছিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদার, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহসভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার ও পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করার জোড় দাবি জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.