মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় মায়ের বকুনির পর অভিমান করে মহনা (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহনা রসুলপুর গ্রামের মো. গফুরের মেয়ে। সে স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহনা গতকাল ২৮ এপ্রিল সোমবার পড়াশোনায় মনোযোগ না দেওয়ায় তার মা বকুনি দেন। এরপর আজ সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
জামালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মহনার পড়াশোনা নিয়ে পরিবারে চাপ ছিল। সে বিষয়েই তার মা কিছু বলেছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.