বিশ্বজিৎ চন্দ্র সরকারঃ দেশের সকল বীমা কর্পোরেশন কোম্পানিই গুলো মৃতদাবী চেক প্রদান করলেও রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী একটু ব্যতিক্রম। তারা তাদের প্রতিজ্ঞা অনুযায়ী মৃত দাবী চেক অল্প সময়ের মাঝেই তা পরিশোধ করে থাকেন।
তারই উদাহরণ হিসেবে গত২৭ এপ্রিল ২৫ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল, পাটগাতী বাজারে অবস্থিত রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির শাখায় সম্প্রতি বাগেরহাট জেলার চিতলমারী থানার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের বাসিন্দা, মরহুম সৈয়দ কাউসারের মৃত্যুর পর তাঁর নমিনি স্ত্রী রাশিদা খানমের হাতে মৃত্যু দাবির চেক তুলে দেওয়া হয়েছে।
জানা যায় গত ২০২২ সালে সৈয়দ কাউসার রুপালী লাইফ ইন্সুরেন্সে একটি ছয় বছরের মেয়াদী বীমা করেন। মাত্র দুই বছর পর তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর কোম্পানির পক্ষ থেকে তাঁর জমাকৃত টার্গেট ও মুনাফাসহ মোট ২ লাখ ২ হাজার ৯৪৪ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রুপালী লাইফ ইন্সুরেন্সের সম্মানিত গ্রাহকগণ।
রুপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন,
"আমরা কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত নিয়ম মেনে সময়মত নমিনিকে বীমা দাবির সম্পূর্ণ টাকা প্রদান করে থাকি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের কাজের প্রেরণা। আমি অঙ্গীকার করছি, যতদিন দায়িত্বে থাকবো, সততা ও স্বচ্ছতার সাথে সকল গ্রাহককে সেবা দিয়ে যাবো।"
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.