মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিলুপ্ত তাওয়াকুচা বালুমহালে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৭এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অভিযান।
এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ৬০টি মাচা, ৫টি ড্রেজার মেশিন এবং বিপুলসংখ্যক পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, "তাওয়াকুচা বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরপরেও কিছু অসাধু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছে। এই ধরনের অবৈধ কার্যক্রম জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন রুপালী লাইফ ইন্সুরেন্সের টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলে গ্রাহকের মৃত্যু দাবি চেক প্রদান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.