গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল- জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিটি জজ কোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা বারের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম প্রমুখ।
র্যালিতে বিচার বিভাগের বিচারক, আইনজীবি, সাংবাদিক এবং বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।
আরও পড়ুনঃ কালিহাতীতে কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.