গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষক মোঃ শহীদুল ইসলাম মাস্টারের অর্জিত সম্মান ও মর্যাদাহানি করে সুবিধাবাদী ব্যক্তি হাজী নুরুল আমিনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর প্রতিবাদ ও উপযুক্ত প্রতিকারের দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে আজ শনিবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদুল ইসলাম মাস্টার। প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার ভাটিবুড়াইল মৌজায় ১১০ জেএল নম্বরে ১৭১ একর জমি ৭১ ব্যক্তি দখল ভোগ করছেন।
আর তিনি রেকর্ডমূলে মাত্র ২০ একর জমি ভোগ করছেন। অথচ মানববন্ধনে ১৯৪ একর জমি তার নামে দখল করার বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে ১৭ বছর আগে ২০২৮ সালের ১০ মার্চ পদত্যাগ করা শহীদুল মাস্টারকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দেখিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন ওই হাজী নুরুল আমিন।
তিনি আওয়ামী লীগ তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নেই।
সংবাদ সম্মেলনে শহীদুল মাস্টার আরও বলেন, মূলত নুরুল আমিন মন্ডলই তার ও অন্যদের নামে রেকর্ড হওয়া জমিগুলো দখল করে আছেন।
জমিগুলো তার হাত ছাড়া হওয়ার ভয়ে তিনি নিজের লোক দিয়ে সাজানো মানববন্ধন করেছেন। এই মানববন্ধনের মাধ্যমে তার দীর্ঘদিনের শিক্ষকতার সুনাম-মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে।
তিনি মানববন্ধনে জড়িতদের বিচারে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ভূমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুনঃ শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উওোলন বন্ধে জেলা প্রশাসকের অভিযান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.