সোনারগাঁও নারায়ণগঞ্জ(প্রতিনিধি) :সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মোসা. সীমা আক্তার (৩৫), পিতা: মৃত রহমান।
তিনি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকার গলাচিপা কলেজ রোড, হোল্ডিং নং ৪৩৫, ওয়ার্ড নং ১৭-এর জনি নামক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।এ ঘটনায় সোনারগাঁ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ১৯/০৪/২০২৫) রুজু করা হয়েছে।সোনারগাঁ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.