পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম ও সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি, পাটাবুকা গ্রামের নিবাসী আবু হাসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিঁনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার স্ট্রোক করলে প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু বরণ করেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাদ যোহর পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে (বড় মসজিদ) এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ আছর মরহুমের নিজ গ্রাম পাটাবুকায় অনুষ্ঠিত হবে। জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সিনিয়র সহ- সভাপতি সাজেদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন, সদস্য মতিয়ার রহমান, কামরুল মতিন মিলন, আতিকুর রহমান পান্না, সাইদার ইসলাম,সাকিব ইসলাম।
আরও পড়ুনঃ ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.