সেলিম চৌধুরী হীরাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে ১৮ এপ্রিল লাকসামে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ১৬ এপ্রিল রাতে কুমিল্লা রেস্তোরাঁর হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পৌরসভা জামায়তে ইসলামীর আমির জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারি ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিডিউটর এডভোকেট বদিউল আলম সুজন। বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভদেবশরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে পুকুর খনন, ঝুঁকিতে শিক্ষার্থীরা !
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.