আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এক সভাশেষে আহবায়ক কমিটি গঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল লতিফ মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নব গঠিত কমিটিতে আহবায়ক পদে সর্বসম্মতিক্রমে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম সবুজ ও সদস্য সচিব পদে নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের হিসাব সহকারী আবুল হাসান মৃৃধাকে নির্বাচিত করা হয়।
এতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিকদার তপন, মো. জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম। এছাড়াও মোস্তাফিজুর রহমান,মাহবুবুর রহমান, বাপ্পা পাল,মো.ইমাম হোসেন, সাঈদা আক্তার ও কাওছার হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। একই সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল লতিফ মোল্লাকে প্রধান উপদেষ্টা করে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়।
অন্য উপদেষ্টারা হলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মো.মাকসুদুল হক,ওবায়দুল রহমান,আব্দুল আউয়াল, মো.ইমরান হোসেন ও মো. রাজিব উদ্দিন মাহমুদ।
এর আগে বিকাল ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওছার হোসেনকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুনঃ মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.