মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন
মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-পিটিআই মাস্টারপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.