রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দীন ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ১৩ এপ্রিল বিকালে বগারচর ইউনিয়নের টাঙ্গারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। দীন ইসলাম টাঙ্গারী পাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকালে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে যায় দীন ইসলাম । পরে খেলতে খেলতে নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় শিশু দ্বীন ইসলাম ।
এসময় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে পরে পুকুর থেকে শিশু দ্বীন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পানিতে ডুবে শিশুর মত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুনঃ শ্রীবরদী প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড, মনু মিয়ার আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.