মালিকুজ্জামান কাকাঃ যশোর শহরের খোলাডাঙ্গায় মারামারির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
খোলাডাঙ্গার জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী নুরুন্নাহার মুন্নীর দায়ের করা মামলার আসামিরা হলেন খোলাডাঙ্গার মৃত স্বপন মির্জার ছেলে জাহিন, মৃত মফিজুর রহমানের ছেলে আশা, লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন, ইসমাইল হোসেনের ছেলে জাহিদ, টেংকুর ছেলে হোসেন, খড়কি স্টেডিয়ামপাড়ার বাবলুর ছেলে ভাগ্নে সাগর , মিশনপাড়ার অন্ত, খড়কির মিন্টুর ছেলে প্রান্ত, মৃত স্বপন মির্জার স্ত্রী যুথী এবং খোলাডাঙার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে লাদেন বাবু।
এছাড়া অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার ছেলে ওমর ফারুক আবির (২৪) ঢাকায় বিকেএসপিতে লেখাপড়া করেন। গত ৮ মার্চ বিকেলে ব্র্যাক অফিসের পাশে তাকে পেয়ে আসামিরা মারপিট করেন। আসামিরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি এখন জীবনহানীর শঙ্কায় রয়েছেন।
আরও পড়ুনঃ নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.