গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলী অমানবিক বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ীর সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে আজ সোমবার(৭ ই এপ্রিল)বেলা ১১টায় একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হাফেজ মাও.আসাদুজ্জামান আসাদ,হাফেজ মাও.আতিকুর রহমান,গোলজার রহমান,রাজিব আহম্মেদ,জাহিদ হাসান,শিক্ষার্থী
মোছা.নুসাইরা আকতার,রুবাব,অর্ণব আহম্মেদ,সাজিদ হাসান,সামিদ,তামজিদ হাসান,হাসিম
প্রধান ও শেখ মাসুদ রানা প্রমুখ।
বিশাল বিক্ষোভ মিছিলে ছাত্র জনতা স্বতঃস্ফুর্ত অংশ নেয়।এসময় বক্তারা বলেন,ইসরাইল নিষ্ঠুর-বর্বর গণহত্যার হামলা বন্ধ না করে তাহলে গোটা মুসলিম বিশ্ব এর সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।
ফিলিস্তিনের গাজা এবং রাফায় মুসলিমদের প্রতি
ইসরাইলী সন্ত্রাসী বাহিনীর এমন নজির বিহীন অমানবিক বর্বতা-গণহত্যাসহ হামলার তীব্র নিন্দা
ও কঠোর প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুনঃ গাজায় হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.