নড়াইল প্রতিনিধিঃ “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এ স্লোগানকে ধারণ করে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়।
পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত, ডাক্তার প্রশান্ত কুমার মল্লিক, ডা: ইসমাইল হোসেন,নাসিং কলেজের প্রিন্সিপাল আঝরোজা খাতুন সহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে চিকিৎসক, নার্স সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।###
আরও পড়ুনঃ মোল্লাহাটে ইজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.