মাহিদুল ইসলাম ফারহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উপলক্ষ্যে, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার লক্ষ্যে বাস কাউন্টারে বিআরটিএ, চাপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক ভিজিলেন্স টিম এর মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়।
উক্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয়। পুলিশ বিভাগ, সড়ক পরিবহন মালিক গ্রুপ প্রতিনিধি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামাল হক ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
বাস কাউন্টারে অভিযান পরিচালনা শেষে শহরের অক্ট্রয় মোড় এবং বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয় মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিআরটিএ এবং পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেন।
আরও পড়ুনঃ ঢাকা- ধামরাই আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১ “
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.