মোঃ আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পীরগঞ্জ সহ দেশ-বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী (মানু) পীরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি পীরগঞ্জ সরকারি কলেজ। শুভেচ্ছা বার্তায় অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী (মানু) বলেন,
বছর ঘুরে আবারও আমাদের মাঝে ঈদুল ফিতর এসেছে। আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী (মানু) আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।সবশেষে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আরও পড়ুনঃ বিএনপি জেলা সভাপতি সাদিক দিলেন, কুরআন পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.