মালিকুজ্জামান কাকাঃ যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে উপজেলা প্রশাসন ও বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এই উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবারের সদস্যরাও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা, স্থানীয় দুই নম্বর ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.