মালিকুজ্জামান কাকাঃ যশোর সদর উপজেলার রাজারহাটের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন নাজমুল হোসেন। তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মুন্সিবাড়ির আশরাফ হোসেনের ছেলে।
নাজমুল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি প্রেসক্লাব যশোরের একাউন্টস অফিসারের দায়িত্ব পালন করছেন। নাজমুল হোসেন মুসলিম ইনস্টিটিউট অব টেকনোলজি, যশোর এর সাবেক অধ্যক্ষ। এছাড়া তিনি রাজারহাট সমাজ কল্যাণ সংস্থা ও কাজিপুর পূর্ব পাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি, প্রগতি আদর্শ মাদ্রাসা, উপশহর যশোরের সহ-সভাপতি এবং রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে ৪ সদস্য বিশিষ্ট কমিটি মনোনয়ন দিয়েছেন গত ২৩ মার্চ। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব প্রধান শিকক্ষ, সাধারণ সদস্য জাকির হোসেন ও অভিভাবক সদস্য আজাহার হোসেন।
আরও পড়ুন বাঘারপাড়া ধলগায় সর্ব হারা আ.লীগ নেতা তবি মেম্বার ভাইবোনদের সম্পদ আত্মসাত করলেন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.