মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যেগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন স্বাগত বক্তব্য রাখেন।
আরোও বক্তব্য রাখেন,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া,সরিষাবাড়ী সাব-রেজিষ্টার মহসীন উদ্দীন,চর ছাতারিয়া ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব, সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.