বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপি খান রংপুরের ধর্ণাঢ্য ব্যবসায়ী ভরসা পরিবারের পুত্রবধূ ও এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান এবং সেরা করদাতা।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টাসহ আন্দোলন দমনে অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ভরসা সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।
প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য টিপু মুনসির নির্বাচনী সভা-সমাবেশে অংশও নেন তিনি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়।
এতে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালী থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। তিনি এ মামলার এজাহার ভুক্ত ১৭৯ নম্বর আসামি। লিপি খান ভরসাকে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা থেকে রংপুর এনে আদালতে তোলা হবে।
আরও পড়ুনঃ মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের যৌথ অভিযান – জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.