ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভূরুঙ্গামারী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
আরও পড়ুনঃ নরসিংদীতে নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক: ড. আবদুল মঈন খান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.