রাশেদুল ইসলাম রনি :
"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জামালপুরের বকশিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হাসেন আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফাতিউল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম রনি প্রমুখ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.