ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বৈরাগী পাড়া গ্রামে আজ রোববার নিজের ভূমি রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন এক ভুক্তভোগী পরিবার সাংবাদিক সংবাদ সম্মেলন করেছে।
তার লিখিত বক্তব্যে বলেন যে, “আমি মোঃ মঞ্জুরুল হক, আমার দখলীয় এবং বায়নানামা কৃত বাদে চল্লিশ কাহনিয়া মৌজায় ২৭২৮ দাগে ৭ শতাংশ ভূমি বিগত ১৮ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। যার রেকর্ডীয় মালিক আব্দুল হক গং। কিন্তু পরিতাপের বিষয় হল উক্ত দাগে মাত্র ৫ শতাংশ ভূমি ক্রয় করেছেন শফিউদ্দিন ।
তিনি এ ভূমি বিক্রি করেছেন মতিউর গং পিতাঃ মৃত আশ্রাব আলী সরকার,সাং বৈরাগী পাড়া,ঝিনাইগাতী,শেরপুর। শফিউদ্দীন মালিক থাকতে কোন প্রকার আপত্তি করেন নাই কিন্তু একই গ্রামের মতিউর গং গোপনে এ ভূমির সাথে আমার দখলীয় ভূমি বটে ভুমি অফিসে ভূল তথ্য প্রদানের মাধ্যমে নাম জারি করে নেয়।
তাদের হীন উদ্দেশ্যে নাম জারি করার ফলে, আমি এ জমি সাবকাবলা দলিল করতে পারছি না বিধায় উপজেলা ভূমি অফিসে নামজারি ভাঙ্গার আবেদন করি। এমতাবস্থায় তারা মবজাস্টিস এর মাধ্যমে উক্ত ভূমি দখল করার পায়তারা করছেন।
সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে আমার ভূমিসহ এলাকার আরো চার-পাঁচ জনের ভূমি আত্মসাৎ করার চেষ্টা করছেন। সেনা প্রধানের নাম ভাঙ্গিয়ে মাকসুদ,পিতা আশ্রাব আলী সরকার ও তার ভাইয়েরা আমার ভূমির মালিককে ভয় ভীতি প্রদর্শন করে আসছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকুল আবেদন , এই সকল ধান্দাবাজ ও ভূমিদস্যুদের মুখোশ উন্মোচন করে কঠিন বিচার দাবি করছি”এই ভূমি দখলকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং
মানুষ নানা ধরণের আশঙ্কা প্রকাশ করছেন।
আরও পড়ুনঃ গাইবান্ধায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.