তারিকুল ইসলাম তারা নিজস্ব প্রতিনিধিঃ তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে,"বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৫।
রবিবার (২ মার্চ) সকাল ১০টায় রাজিবপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভৃমি কর্মকর্তা জাহাংগীর আলম বাবু ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজিবপুর উপজেলা আমির আবুল বাশার মো. আব্দুল লতিফ, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, রাজিবপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, ও ছাত্র প্রতিনিধি সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সকল নাগরিকের ভোটার হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সচেতনতা বৃদ্ধি ও গণতন্ত্রকে শক্তিশালী করতে জাতীয় ভোটার দিবসের মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা তরুণদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার লিটু আহমেদ
উল্লেখ্য, জাতীয় ভোটার দিবস উপলক্ষে সারা দেশে একযোগে নানা কর্মসূচি পালিত হয়েছে, যার অংশ হিসেবে রাজিবপুরেও এ আয়োজন সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে ভোটার দিবস পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.