আজ ২৭ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশারকান্দি ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হাফেজ নাইমুল ইসলাম এর সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে মোঃ ফিরোজ আহমেদকে সভাপতি মোঃ হিজবুল্লাহকে সহ সভাপতি হাফেজ মোহাম্মদ মুবিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান মহিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম।প্রধান বক্তা ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

একই ভাবে ২৭ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া পৌর শাখার কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতাগণ মোঃ মমিনকে সভাপতি, মোঃ শহিদুল শহিদুল ইসলামকে সহসভাপতি ও মোঃ মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ সাজিদুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী ।প্রধান বক্তা ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
অপরদিকে একই দিনে 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ" সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইমুন ইসলাম এর সভাপতিত্বে কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এখানে মোঃ সিয়াম খান'কে সভাপতি, মোঃ আঃ ওয়াহিদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ সাজিদুর রহমান তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী ।প্রধান বক্তা ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ বেতার পরিদর্শনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.