লামায় অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে কারাদণ্ড
মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরীঃ লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পেতাইন্না ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়,
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পেতাইন্না ছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ১। মো: জমির (৪০), ২। মো: আব্দুস সালাম (৫৫) নামক দুই ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড এবং
৩। মো: মিজানুর রহমান (৩৫), ৪। সাদ্দাম হোসেন (২৫) ৫। নুরুল আমিন (২৭) নামক তিনজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, ইয়াংছা ক্যাম্প ও লামা থানা পুলিশ সহায়তা করে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.