রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে আছিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে মৃত্যু হয়েছে।
মৃত আছিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের ইসমাইল হোসেন পট্টু মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, শিশু আছিয়া ঘরের কাছে টিউবওয়েলের পাশে পানিভর্তি বালতি নিয়ে খেলছিল। একপর্যায়ে পা পিছলে ওই বালতির পানির মধ্যে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির চাচা মাসুদ জানান, বালতির পানিতে ডুবে আমার ভাতিজার মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুনঃ চাঁদাবাজির নিউজ করায় সাংবাদিক পেটালেন বিএনপি নেতা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.