এসডি সোহেল রানাঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার স্বনামধন্য স্কুল বানিবাইদ আব্দুল্লাহ আল-মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, সিনিয়র শিক্ষক মোঃ ইজ্জত আলীর অবসরজনিত বিদায় ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দুআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বানিবাইদ আব্দুল্লাহ আল-মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রুহুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী (অকুল), বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী মিসেস মিনু আরা বেগম
সাবেক সভাপতি হেদায়েতুল ইসলাম (মিঠু),
গণিত বিষয়ের সহকারী শিক্ষক মীর নুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র শিক্ষক মো. ইজ্জত আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম দুলাল ও বিদায়ী শিক্ষার্থীরা। বক্তব্য শেষে ধর্মীয় শিক্ষক মোঃ আবু সাঈদ এর পরিচালনায় দুআ অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.