রাব্বি সরকার:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক 'কমিউনিটি মতবিনিময় সভা' ও 'ভিডিও প্রদর্শনী' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান, ইউপি সচিব মোঃ জাকির হোসেন, উপজেলা গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয়ক মনির হোসেন, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মিয়া মোহাম্মদ পলাশ, ইউপি সদস্য বজলুর রহমান, শাহিন মিয়া, কামাল হোসেন, হুমায়ুন আহমেদ, শাহাদত হোসেন, মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম, সালেহা বেগম, রনি বেগম, ডিজিটাল উদ্যোক্তা মহসিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.