তানিম আহমেদ নালিতাবাড়ী,প্রতিনিধিঃ নালিতা বাড়ী ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে সকাল ১১টায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেন ।
মানবন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায়, শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান, সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, রফিকুল ইসলাম, জোবায়ের আলম, খন্দকার আব্দুল আলীম, হাবিবুল্লাহ পাহাড়ী, অমা রাণী দেবসেন, উমর ফারুক, সারোয়ার হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় গাজীপুর এমএএস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাজাহারুল ইসলাম আরিফ, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, রুহুল সিদ্দিকী রুমান, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের নারী পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ হারাগাছে শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.