সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।
র্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এসময় ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ ও জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.