দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ২২শে ফেব্রুয়ারি বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাইবান্ধা জেলার ফুলছরি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৬ নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আলগারচর নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর আহাম্মেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শুকুম উদ্দিন শাহিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক মাস্টার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোঃ আয়নাল মাস্টার ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার,
এরেন্ডাবাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায় মোঃ আমজাদ হোসেন ও যুগ্ন আহবায়ক হারুন মিয়া প্রমুখ, এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মী সহ শত শত এলাকাবাসি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.